ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১০/২০২৩ ৭:৫৫ এএম

নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিসানুর জামানের মাদকের আসরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৪টি ছবি ছড়িয়ে পড়ে। জিসানুর জামান উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমান ছেলে।

ছবিতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে বসে গাঁজা ও মদ সেবনের জন্য প্রস্তুত করছেন মাদকসেবীরা। সেখানে ছাত্রলীগ নেতা জিসান চানাচুর নিয়ে সঙ্গ দিচ্ছেন। তবে ছবিটি কতদিন আগের তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা জিসানুর জামান বলেন, আমি রাজনীতি করার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানেও গিয়েছিলাম, তবে আমি মাদক সেবন করিনি। এমনকি আমি সিগারেটেও খাই না। আমার ডোপ করলে তার প্রমাণ পাওয়া যাবে। পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধের সংগঠনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer