প্রকাশিত: ০২/০৪/২০২২ ২:৫৯ পিএম

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন।

শনিবার (০২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নির্মিতব্য মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিয়াং হং চেন চীনা নাগরিক। তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণকাজে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরীরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।
আপনার মন্তব্য দিন

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer