ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ৯:০৪ এএম

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে মাতারবাড়ী সমুদ্র বন্দরে ভিড়েছে এমভি এলএমজেড এটলাস নামে আরও একটি জাহাজ।

এটি এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা ষষ্ঠ জাহাজ।

এ নিয়ে গত দুই মাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ টন কয়লা আনা হয়েছে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পাইলটের তত্ত্বাবধানে জাহাজটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংলগ্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, গভীর সমুদ্র থেকে ২২৯ মিটার লম্বা এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটিকে বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় নিরাপদে জেটিতে আনা হয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে জাহাজ থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লা খালাস করা হবে।

কয়লা খালাসে সময় লাগবে অন্তত চার দিন।

গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে প্রথমবার মাতারবাড়ী জেটিতে আসে ‘অউসো মারো’ (OWUSU MARU) নামের পানামার পতাকাবাহী জাহাজ।

এরপর মে মাসে চারটি এবং জুনে একটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী আসে। এখন থেকে নিয়মিত কয়লাবাহী জাহাজ আসতেই থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...