ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ৭:৩৮ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে এসেছে ইন্দোনেশিয়ার আরও একটি জাহাজ। শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহির্নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আতাউল হাকিম সিদ্দিক বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ইন্দোনেশিয়ার ৬৩ হাজার টন কয়লা নিয়ে আসে এই জাহাজ। গত দুই মাসে তিন লাখ টনের বেশি কয়লা নিয়ে পাঁচটি জাহাজ ভিড়লো এই বন্দরে। খালাসের পর কয়লা নেওয়া হবে প্রকল্প এলাকায়।

এর আগে গত ১৪ জুন ৫৪ হাজার ৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজ। গত ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দরে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...