প্রকাশিত: ০৬/০৮/২০২১ ৫:০৮ পিএম

উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শেডের (রোহিঙ্গাদের বসতঘর) মাটির খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যা ব। ওই সময় ইয়াবা চোরাকারবারে জড়িত থাকার দায়ে বাবা-ছেলেকে আটকও করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার পালংখালি ইউনিয়নের বালুখালির ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/৩ থেকে ওইসব উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন, মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪৩) ও তাঁর ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।

র‌্যাব সূত্র জানায়, ইয়াবার একটি বিশাল চালান রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ই ব্লকের দুটি শেডে অভিযান চালানো হয়। এরমধ্যে একটি শেড থেকে কিছুই মিলেনি। তবে অপর শেডের মাঝখানের বাশের বেড়া মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব–১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...