প্রকাশিত: ৩০/১১/২০১৯ ৮:৫১ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ঘরের ভেতরে মাটি খুঁড়ে কোটি টাকা মূল্যের ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ বেলাল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজিপাড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক বেলাল উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী কাজীপাড়া এলাকার মোহাম্মদ বদিউল আলমের ছেলে।

টেকনাফস্থ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলাল নামে ওই মাদক ব্যবসায়ীর বসতঘরের মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

আটক বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...