প্রকাশিত: ১৭/০৩/২০২২ ১০:১৫ এএম

কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের দাপটে রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলমের নেতৃত্বে উয়ালা বিট কর্মকর্তা বজলুর রশিদ, দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হালদার ও বনকর্মীরা বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া পালং ইউনিয়নের মধু ঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচারের সময় দুটি মাটিভর্তি অবৈধ ডাম্পার গাড়ী জব্দকালে ক্ষুব্দ হয়ে পাহাড় কেখো জালিয়া পালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের মৃত জাকির হোসনের ছেলে এলাকার চিহ্নিত অস্ত্রধারী জসিমের নেতৃত্বে একই এলাকার মৃত জাগির হোসনের ছেলে আফাজ উদ্দিন, কামাল হোসনের ছেলে ছাবের,আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন ও জাফর আলমের ছেলে জুনায়েদসহ শীর্ষরা উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলমকে ধারালো দা, কিরিচ দিয়ে শরিরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়।
এসময় বনকর্মীরা রেঞ্জ কর্মকর্তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে জানা যায়।
খবর পেয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং হামলার সাথে জড়িত পাহাড় কেখোদের আটকে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...