প্রকাশিত: ১২/১০/২০১৯ ৮:৪৮ এএম

মাজারে স্বজনদের ফেলে রাখা অজ্ঞাতপরিচয় বৃদ্ধার ঠাঁই হলো অবশেষে সরকারি হাসপাতালে। ‘দ্য বার্ড সেফটি হাউস’ স্বেচ্ছাসেবী সংগঠনের স্বত্বাধিকারী মামুন বিশ্বাসের সহযোগিতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মনোয়ার আলী জানান, বৃদ্ধা আধো আধো কথা বলতে পারলেও অস্পষ্ট ও দুর্বোধ্য। তিনি অনেকটাই মানসিক রোগী। ভর্তির পর যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে।

মামুন বিশ্বাস জানান, ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে তার স্বজনরা ক’দিন আগে শাহজাদপুরের হাবিবুল্লানগর বাদলবাড়ী মাজার এলাকায় ফেলে রেখে যায়। নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার বিকেলে মাজার এলাকা থেকে উদ্ধারের পর শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে দেখাশোনার জন্য আয়া ভাড়া করা হয়েছে। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে গাজীপুরে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে তাকে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...