প্রকাশিত: ২১/১১/২০১৭ ৭:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৯ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

মাছবাহী একটি কাভার্ড ভ্যানে করে পাচারের সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে এক লাখ ২০ হাজার ইয়াবা বড়ির চালান। এ সময় গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার মধ্যরাতে বাকলিয়া থানার ফিশারীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর-পশ্চিম) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মাদারীপুর সদর থানার টেরবাগড়ি এলাকার সরোয়ার বেপারীর ছেলে মো. মামুন বেপারী (৩৩), কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব পানখালী এলাকার মো. শাহজাহান (৩২) ও মো. আনোয়ার (২২)। তারা মাছের সঙ্গে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচার করছিল। মাদক বহনকারী কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ট-২০-৭২৫৮) জব্দ করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান, মাছভর্তি ট্রাকটিকে নতুন ব্রিজ এলাকায় থামানোর সংকেত দেওয়া হলে চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ফিশারীঘাট এলাকায় গিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মাছের বাক্সের ভেতর কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পাচারের জন্য গাড়িতে বিশেষ জায়গা তৈরি করা হয়েছিল।

এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...