ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১১/২০২৩ ১০:১৮ পিএম

মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা দেখতে জনতার ভিড়
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে তোলা মাছের মধ্যে একটি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে সেখানে।

রোববার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামের রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পরে।

, রফিকুল ইসলাম বিজিবিতে চাকরি করেন। সকালে তার স্ত্রীকে মাছ দিয়ে যান তার ভাই। মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। এই খবর ছড়িয়ে পড়লে অন্যন্য এলাকার মানুষজন ভিড় করছে মাছটি এক নজর দেখার জন্যে।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার জ্যাটাতো ভাই মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম (রহ:) জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো. আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer