প্রকাশিত: ৩০/০৭/২০২১ ১২:৩২ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার জেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন উখিয়া রাজা পালং ফাজিল( ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক উখিয়া মৌলভী পাড়া নিবাসী ক্কারী কামাল আহমদ অদ্য সকাল ০৮ ঘটিকায় সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন৷ “ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন”।

বিশিষ্ট আলেমেদ্বীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উখিয়া প্রেসক্লাব। জাতি দ্বীনের এক রাহবারকে হারিয়েছে এবং তাঁর মতো একজন আলেমের শূন্যতা কখনো পূর্ণ হওয়ার নয়

ক্কারী কামাল আহমদ হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম আনোয়ার হোসেন, সহ-সভাপতি সাইফুর রহিম শাহিন, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সহ-সাধারণ সম্পাদক আমানুল হক বাবল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্ছু, দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল, কার্যনির্বাহী সদস্য হানিফ আযাদ, ফারুক আহমদ,ওবায়দুল হক আবু চৌধুরী ও নুর মোহাম্মদ সিকদার প্রমূখ।

নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...