ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৪ ৬:৪২ এএম

নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নববধূ ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নববধূর স্বামীসহ আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় আঞ্চিলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

নিহতরা হলেন- নববধূ তানজিনা আক্তার (২৪), কামরুন নাহার (৩৫), ছাবিহা (১৪) ও সাজিদ মিয়া (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ১৬ দিন আগে ইমরানের সঙ্গে তানজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ১০ থেকে ১২ জন ঢাকার মিরপুরে নববধূর বোনের বাসায় দাওয়াত খেতে যান। সেখান থেকে শনিবার মাইক্রোবাসযোগে নরসিংদীর নিজ বাড়িতে ফিরছিলেন তারা।

গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় আঞ্চিলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন চারজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন।

নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব আশকারী বলেন, সড়ক দুর্ঘটনায় চারজনকে মৃত ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer