প্রকাশিত: ১৭/০৯/২০২১ ৩:৩৯ পিএম

আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশখালী পৌরসভা কমিটির সভাপতি মনজুর আহমদকে দল থেকে কেন বহিস্কার করা হবেনা তার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এবং এ নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে তার ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ হওয়ায় মহেশখালী পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং অবিলম্বে আহবায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। সংবাদটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। সিবিএন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer