ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১০/২০২৪ ৮:০৫ এএম

মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে রয়েছে বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট। ১৯৯৯ সালে সরকার সোনাদিয়া দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। সম্প্রতি এই দ্বীপ ও আশপাশের এলাকা, যেমন: ঘটিভাংগা, তাজিয়াকাটা ও হামিদার দিয়া এলাকায় ম্যানগ্রোভ ফরেস্ট নিধন করে অবৈধ চিংড়ি ঘের তৈরির মহাযজ্ঞ চলছে। এই বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে রিপোর্ট প্রকাশিত হয়েছে।

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এই বিষয়ে আশু ব্যবস্থা নিতে সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেজা, পরিবেশ ও বন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসক, কক্সবাজার এবং পুলিশ সুপার, কক্সবাজারসহ ১২ জনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।
এক রীট আবেদনের প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী-এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালত সকল অবৈধ চিংড়ী ঘেড় উচ্ছেদের পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে হাইকোর্ট বিভাগে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। মহেশখালীর বাসিন্দার এপক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টর আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন রীটতি দায়ের করেন। রীট আবেদনটি শুনানি করেন সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer