প্রকাশিত: ২৬/১০/২০২০ ১০:১৯ এএম

কক্সবাজারের আলোচিত মহেশখালীর কালারমারছড়ায় গৃহবধু আফরোজা হত্যাকান্ডের ঘটনা নতুন মোড় নিয়েছে। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ আদালতে নিহতের মোঃ ইসহাক বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা করলে বিচারক এজাহারটি হত্যা মামলা হিসাসে রুজু করতে মহেশখালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। একই সাথে সিআইডি এএসপি মামলার তদন্ত করে চার্জসীট দেওয়ার আদেশ প্রদান করেন। এছাড়া মামলা নথিভুক্ত করে আদালতকে অবহিত করার আদেশ দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জকে। বাদীর আইনজীবী এডঃ ফারুক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় আসামীরা হলো হাসান বশিরের পুত্র রাকিব হাসান বাপ্পি, তার দ্বিতীয় স্ত্রী রাজবাড়ী জেলার কামিনী আফরিন কংকা, হাসান বশিরের দ্বিতীয় স্ত্রী রোকেয়া হাসান, মৃত মোঃ হানিফের পুত্র হাসান বশির, তাঁরপুত্র হাসান আরিফ, হাসান রাসেল, এহসান, আসিফ হাসান ও মোহাম্মদ আক্তরের ছেলে মোঃ কাজল।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer