উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১১/২০২২ ৯:৩১ এএম
ফাইল ছবি

মহেশখালীতে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এই যুবকের মৃত্যু নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে- নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২০)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মোহাম্মদ নবীর সন্তান।
মোহাম্মদ আমিনের প্রতিবেশী সৈয়দ হোসেন ও মোহাম্মদ ইউনুছ জানান- তারা উখিয়া উপজেলার কুতুপালং এর স্থায়ি বাসিন্দা। এখানে মোস্তাফা আনোয়ার এর কনস্ট্রাকশনের কাজে তারা শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলে। প্রতিদিনের মতো তারা কাজ শেষে সন্ধ্যার আগে পার্শ্ববর্তী পুকুর থেকে মুখ-হাত ধুয়ে থাকার জায়গায় ফেরে। সোমবার জাগিরাঘোনাস্থ হাজী এজাহার মিয়া জামে মসজিদ এর পুকুর নামে পরিচিত এই পুকুরে মোহাম্মদ আমিন হয়তো কনস্ট্রাকশন কাজ শেষে গোসল করতে নামে। পরে সন্ধ্যা ছয়টার দিকে এলাকার লোকজন পুকুরে গোসল করতে গেলে তার লাশ ভাসতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মোহাম্মদ আমিনকে নিথর অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে বলে জানান তারা। তারা জাগিরা ঘোনায় একটি সড়ক সংস্কারের কাজের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
মহেশখালী হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার- হোসনে আরা খানম রিফা জানান- সৈয়দ হোসেন নামের এক ব্যক্তি ভাই পরিচয় দিয়ে মোহাম্মদ আমিনকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৬টা ৪০মিনিটে এ ইসিজি করানো হয়। মূলতঃ হাসপাতলে তাকে মৃত অবস্থায় আনা হয়। ইসিজি পরবর্তী জানা গেছে- তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।- জানান- কর্তব্যরত এ চিকিৎসক।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি, অভিযোগও দেয়নি কেউই।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যুবকের মরদেহ উখিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...