উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১১/২০২২ ৯:০৩ পিএম

মহিষের লড়াই দেখতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন দেশের আলোচিত ব্যক্তি উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ আবদুর রহমান বদি। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে টেকনাফ সমুদ্র সৈকত এলাকা এ ঘটনা ঘটেছে।

ভিডিওটি দেখুন

 

 

এদিন বিকেলে সমুদ্র সৈকত এলাকায় দুই মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অন্য সবার মতো আগ্রহ নিয়ে লড়াই দেখছিলেন সাবেক এই সংসদ সদস্য। খেলা দেখার সময় হঠাৎ মহিষ দুটির মধ্যে একটি ছুটে আসে বদির দিকে এবং কিছু বুঝে উঠার আগেই তার গায়ের ওপর উঠে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অনেক বিপজ্জনক ছিল। তিনি যে মহিষের নিচে পড়েছিলেন তাতে পিষ্ট হয়ে মারা যাওয়ার আশঙ্কা ছিল।তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ আবদুর রহমান বদির মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাৎক্ষণিকভাবে আয়োজকদের কারও সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।

আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে তার স্ত্রী শাহীন আকতার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজে সংসদ সদস্য না হলেও গত চার বছর তিনি পুরোপুরি মাঠে ছিলেন। সুত্র: ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...