প্রকাশিত: ২৭/০৫/২০১৭ ৮:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩২ পিএম

নিউজ ডেস্ক: নারায়নগঞ্জের রুপগঞ্জে একটি মসজিদে প্রবেশ করে আব্দুল মজিদ নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে । আজ (২৬ মে) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ মুন্সীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকায়। তার বাবার নাম মৃত মোসলেম বেপারী। ২০ থেকে ২৫ বছর আগে গোবিন্দপুর মাঝিপাড়া এলাকায় এসে বসবাস শুরু করেন। এবং মাটি মসজিদের ইমাম হিসেবে চাকরি করে আসছিলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানিয়েছেন, এশার নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ মুন্সী ও হাবিবুর মিয়া নামে এক মুসল্লি। নামাজ পড়া অবস্থায় একই এলাকার মৃত সাফর উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম কোনো কিছু বোঝার আগেই হাতে থাকা ধারালো দা দিয়ে আব্দুল মজিদ মুন্সীকে কুপিয়ে হত্যা করে। প্রতিবাদ করায় হাবিবুর মিয়া নামে মুসল্লিকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer