ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ১:৪৮ পিএম

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেয়েছেন ২৬ মুসল্লি। কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বয়সের ২৬ মুসল্লির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৫ বছর থেকে শুরু করে ৬০ বছর বয়সী মুসল্লিরাও ছিলেন, যারা টানা ৪০ দিন মসজিদে জামায়াতে ফজরের নামাজ আদায় করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মাস্টার কামাল উদ্দিন। সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মোক্তার আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকার ইফতেখার উদ্দিন রাহাত, সিরাজুল কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আয়োজক যুবনেতা তারেক উদ্দিন নিজেও টানা ৪০ দিন জামায়াতে ফজরের নামাজ আদায় করে প্রথম পুরস্কার লাভ করেন।

মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer