প্রকাশিত: ১২/০৬/২০১৯ ৭:৩৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার -টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই হাজার সাতশত ৫০ কেজি এ্যাংকর ডাল উদ্ধার করেছে। এসময় মালমাল বহনের দায়ে ট্রাক গাড়িটি জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে কক্সবাজার -টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত মালামালসহ মূল্য ২৬লক্ষ ৩৭হাজার পাঁচশত টাকা বলে বিজিবি জানিয়েছেন।

বিজিবি সুত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রাক (যার নাম্বার মেহেরপুর ট-১১-০০৩৮)গাড়ীটি তল্লাশী চালায় বিজিবি। এসময় ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকের ভিতর থেকে বিশ্ব খাদ্য সংস্থা প্রদও রোহিঙ্গাদের ত্রান সামগ্রী ২হাজার ৭শ ৫০কেজি এ্যাংকর ডাল উদ্ধার করা হয়।

বল পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক প্রদও ত্রান সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজার সহ আশপাশের এলাকার খোলা বাজারে বিক্রি হচ্ছে। ফলে স্হায়ীয় কৃষকগন তাদেরউৎপাদিত ফসলের ন্যায়্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মালামাল সহ ট্রাক উখিয়ার বালুখালি শুল্ক গুদাম কার্যালয়ে জমা দেওয়া হয়। ৩৪বিজিবির ভারপ্রাপ্ত উপ অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...