প্রকাশিত: ২৬/০২/২০২২ ৩:৫৯ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির চেকপোস্টের উত্তরে একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকার ফরিদ হাজীর বাড়ির সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে উপর্যুপরি আঘাত করে করে সড়কের পাশের বিলে ফেলে রেখে যায়। নিহত যুবকের পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও জিন্সপ্যান্ট। তার শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাত রয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর বয়স আনুমানিক ১৮-২০ বছর।

থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিলে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা হিমছড়ি পুলিশ ফাঁড়ি ও রামু থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সড়কের পাশে একটি বিলে নিহতের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরিরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...