প্রকাশিত: ২৭/০৭/২০২১ ১১:২২ এএম

আবদুর রাজ্জাক::
কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি।

সোমবার রাতে কক্সবাজার – টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বগুড়া গামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রামু ৩০ বিজিবি এর অধিনায়ক ইব্রাহিম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে চাউল নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে বিপুল পরিমান ইয়াবা বগুড়ায় পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১কোটি ৫০ লাখ টাকা। আটক আসামী ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer