ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৬ ৮:২৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি বসতি ও ১টি এনজিও অফিস আগুনে পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে উখিয়া উপজেলার বালুখালীস্থ ক্যাম্প ১১ তে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো: মোরশেদ হোসেন বলেন, মধ্যরাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পায়। দ্রুত উখিয়া থেকে ৩টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিয়ন ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প ১১ এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer