প্রকাশিত: ০৩/১০/২০১৬ ১০:২৬ পিএম , আপডেট: ০৩/১০/২০১৬ ১০:২৭ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, মধ্যবর্তী কোনো নির্বাচন নয়, আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। নির্বাচনের প্রস্তুতির জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয়পার্টি সরকার গঠন করবে।
সোমবার দুপুরে তিনদিনের ব্যক্তিগত সফরে ঢাকা থেকে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা তিনি।
এরশাদ বলেন, ভারত পাকিস্তানের মধ্যে যেহেতু যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে তাই সরকার সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ না নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের প্রস্তুতি চলছে তাতে মনে হয় না যুদ্ধ হবে। হয়তো সীমান্তে ক্ষতিগ্রস্ত হবে। কারণ দুই দেশের কাছে পারমানবিক অস্ত্র আছে। তবে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই।
জাপা চেয়ারম্যান বলেন, আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম, আমি ছয় বছর জেলে ছিলাম। আমার নেতাকর্মীরা জেলে ছিল। অনেক অত্যাচার সহ্য করেছি। পার্টি ছিন্নভিন্ন হয়ে গেছে। পার্টিকে আবার জোড়া লাগাচ্ছি। এখনো দুই বছর সময় আছে। এজন্য আমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। কারণ আমাকে রংপুর আর সিলেটের মানুষ নতুন জীবন দিয়েছে।
এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, জেলা সদস্য সচিব সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, সদস্য সচিব এস এম ইয়াসীর, সাবেক পৌরসভার মেয়র আব্দুর রউফ মানিকসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer