প্রকাশিত: ২০/১২/২০২১ ১০:১১ পিএম , আপডেট: ২০/১২/২০২১ ১০:১২ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খানের সহধর্মিণী শিক্ষাবিদ রাশিদা খানম মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক দিনের সফরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যাচ্ছেন।

বিমানযোগে কক্সবাজার পৌঁছে টেকনাফ—কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফে আসবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ চৌধুরী।

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খানের সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম টেকনাফ পৌঁছার পর বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেসকিউ বোটে করে সেন্টমার্টিন দ্বীপে যাবেন। তিনি ও সফর সঙ্গীগণ সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রেস্টহাউস ‘কোরাল ভিউতে’ রাত্রীযাপন করবেন। বুধবার (২২ ডিসেম্বর) সেন্টমার্টিন দ্বীপ থেকে ফিরে টেকনাফ ত্যাগ করবেন। তার আগমণ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে’।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের আগমণে দ্বীপবাসী তথা পুরো টেকনাফবাসী ধন্য। তার আগমণ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করতে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, টেকনাফের ইউএনও, ওসিসহ পদস্থ কর্মকর্তাগণ সেন্টমার্টিন দ্বীপ ঘুরে গিয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer