ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০১/২০২৩ ৬:২৭ পিএম

হারামাইন শরিফাইন তথা মক্কা ও মদিনার মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত হজ, ওমরা ও ইবাদত পালনকারীদের সুবিধার্থে একটি নতুন টুইটার অ্যাকাউন্ট চালু করেছেন।

পবিত্র দুই মসজিদে আগত ইবাদত পালনকারীদের সহজতার প্রতি লক্ষ্য রেখে সোমবার (২৬ ডিসেম্বর) তিনি এই টুইটার অ্যাকাউন্ট উদ্বোধন করেন। হারামাইন শরিফাইনের ওয়েব সাইট থেকে এই তথ্য জানানো হয়েছে।

ওয়েব সাইটে বলা হয়, এই টুইটার অ্যাকাউন্ট উদ্বোধনের উদ্দেশ্য হলো, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত হজ, ওমরা ও ইবাদত পালনকারীদের সহায়তা করা।

খবরে আরও বলা হয়, নতুন পরিষেবাটি টুইটারে ‘ওয়েফাদা’ নামে পরিচিত হবে। ব্যবহারকারীরা বিশেষ করে হজ, ওমরা ও ইবাদত পালনকারীরা এর মাধ্যমে টুইট করতে পারবেন এবং দুই পবিত্র মসজিদে দেওয়া যেকোনো পরিষেবা সম্পর্কে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসলিম বিশ্বের মূলকেন্দ্রবিন্দু। মসজিদুল হারামে নামাজ আদায় পৃথিবীর অন্য যেকোনও মসজিদে নামাজ আদায়ের থেকে বেশি সওয়াবের।

ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমার এ মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম।’-(বুখারী : ১১৯০; মুসলিম : ১৩৯৪)

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...