ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১১:৩৩ এএম

সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে চারজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাঁদের হারামাইন শরিফাইনে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইস রাজকীয় আদেশ অনুসরণ করে তাঁদের এই নিয়োগ দিয়েছেন।

মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ বদর আল তুর্কি ও শায়খ ওয়ালিদ আশ শামসান।

অন্যদিকে মসজিদে নববিতে নিয়োগ পেয়েছেন শায়খ আবদুল্লাহ আল কুরাফি ও শায়খ মুহাম্মদ বারহাজি।

গত রমজান মাসে দুই প্রধান মসজিদে তারাবির নামাজে অতিথি ইমামরা হাজি ও মুসল্লিদের মুগ্ধ করেছিল। আজ নিয়মিত হিসেবে নিয়োগ পেল তাঁরা।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer