প্রকাশিত: ০৫/০৮/২০২২ ১০:১১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মো: মঈন উদ্দিন (১৭৫১৮) কে কক্সবাজারের উখিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ২ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: মঈন উদ্দিন সহ একই পদমর্যাদার ৩ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি (ল্যান্ড) হিসাবে নিয়োগ দেওয়া হয়।

উখিয়ার নতুন এসি (ল্যান্ড) হিসাবে নিয়োগ পাওয়া মো: মঈন উদ্দিন এর আগে চট্টগ্রামের সন্দ্বীপের এসি (ল্যান্ড) হিসাবে দায়িত্ব পালন করেছেন। মো: মঈন উদ্দিন এর নিজের বাড়ি ফেনী জেলায় এবং শ্বশুর বাড়ি চাঁদপুর জেলায়।

অন্যদিকে, গত বুধবার ৩ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত অপর একটি পৃথক প্রজ্ঞাপনে উখিয়ার সদ্য বিদায়ী এসি (ল্যান্ড) মো: তাজ উদ্দিন (১৮১১৫) কে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer