প্রকাশিত: ১৯/০৫/২০২০ ৩:৪২ এএম

অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান ইতোমধ্যে ব্যাপক শক্তি অর্জন করে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। আমফান নিজেকে বদলে ‘সুপার সাইক্লোনে’ পরিণত হয়েছে। সোমবার (১৮ মে) ভারতের আবহাওয়া বিভাগ এ খবর জানিয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ২৫০ থেকে ২৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দিঘা থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ও পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ১০৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

এই ঘূর্ণিঝড়টি বুধবার দুপুর থেকে বিকাল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দীঘা থেকে শুরু করে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী সমুদ্রতটের কোনো একটি জায়গা দিয়ে উপকূলে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আম্পানের মোকাবেলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের ন্যাশনাল ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer