প্রকাশিত: ২১/১০/২০১৯ ১০:০৯ এএম

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। সংঘর্ষ এবং নিহতের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এলাকাজুড়ে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জানাজা শেষে নিজ নিজ এলাকায় নিহতদের দাফন সম্পন্ন হয়। এর আগে, রাতেই বোরহানউদ্দিন থানায় প্রশাসনের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসে জেলা আলেম সমাজের নেতৃবৃন্দ। বৈঠকে ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর আলাপকারীর ফাঁসি, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার ব্যয় বহনের দাবিসহ বেশ-কয়েকটি দাবি তুলে ধরা হয়।

এসময় প্রশাসন তাদের সব দাবি মেনে নিলে কর্মসূচির সিদ্ধান্ত থেকে সরে আসার আশ্বাস দেন তারা। তবে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাজুড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন আছে আইনশৃঙ্খলাবাহিনী। এ ঘটনায় বরিশাল রেঞ্জের ডিআইজিকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দাবি না মানলে জেলা স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশেরও হুঁশিয়ারি দেয়া হয়।

সম্প্রতি বিপ্লব নামের এক যুবকের ফেইসবুকে থেকে বিভিন্নজনের কাছে মহানবীকে কটূক্তি করে মেসেজ পাঠানো হয়। পরে এটি ফেসবুকে তুলে ধরে প্রতিবাদ জানান অনেকে। এরইমধ্যে বিপ্লব স্বেচ্ছায় থানায় গিয়ে আইডি হ্যাক হওয়ার কথা জানায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটক করা হয়েছে হ্যাকিংয়ে সম্পৃক্ত সন্দেহভাজনদেরও। এদিকে, এই ঘটনার প্রতিবাদে রোববার সকালে বোরহানউদ্দিনের ঈদগাঁ মসজিদ প্রাঙ্গণে তাওহীদী জনতার ব্যানারে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। এতে বাঁধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। পুলিশ সদস্যসহ আহত হয়েছে শতাধিক ।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer