আল্লাহর ঘরে সেজদায় শেষ নিঃশ্বাস, চিরবিদায় নিলেন ইমাম আতাউল্লাহ
পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজের সময় সেজদায় গিয়ে মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ...

ইমাম খাইর, কক্সবাজার 
সামাজিক দূরত্ব অমান্য ও দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্যের অভিযোগে
চকরিয়া পৌরসভা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে।
এ সময় ১৯টি দোকানে ১,৩৮,৫০০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সতর্ক করা হয়েছে দোকানদারদের।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪ টা থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়।
ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভা, চিরিঙ্গা ইউনিয়নে পাইকারি মার্কেট, কাপড়ের দোকান, দর্জি দোকান, জুয়েলারি ও ঢেউটিনের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৯টি মামলায় ১,৩৮,৫০০ টাকা অর্থদন্ড প্রদান ও ১ জন কর্মচারী আটক করা হয়।
অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত