প্রকাশিত: ০৯/০৬/২০১৬ ৭:৫৪ এএম

thakur20160608165859ঠাকুরগাঁও প্রতিনিধি:পঞ্চম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গিয়ে মসজিদে দান করা ফ্যান খুলে নিয়ে গেলেন হাসান আলী নামে পরাজিত এক মেম্বার প্রার্থী। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।

ডাংগাপারা গ্রামের বাসিন্দা মকলেসুর জানান, নির্বাচনী প্রচারণার সময় গ্রামে গ্রামে ঘরোয়া বৈঠকে এলাকার মসজিদটিতে কোনো ফ্যান না থাকায় তিনি ওইখানে ফ্যান কিনে দেন। শর্ত দিয়েছিলেন নির্বাচনে তালা প্রতীকে তাকে ভোট দিতে হবে। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। ওই গ্রামে ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছুদিন পর মসজিদ থেকে ফ্যান খুলে নেন তিনি।

মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন গ্রামবাসী শান্তিতে নামাজ পড়তে পারে। অথচ গ্রামবাসী আমাকে ভোট দেয়নি। তাই আমি ফ্যানগুলো ফেরত নিয়েছি।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...