উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১০:১৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ক্ষমতাসীনরা। তখনই ডলারের দাম বেড়েছে। তারপর প্রভাব পড়ে দ্রব্যমূল্যের ওপর। কারণ পুরো সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সরকারি দলের দায়িত্বশীলরা। যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, তারাই বাজার

নিয়ন্ত্রণের সিন্ডিকেট করেছে। তাই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। তিনি গতকাল কক্সবাজার শহরের জারা কনভেনশন হলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারানির্যাতিতদের সম্মাননা ও ইফতার মাহফিল যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা ভোট চুরি করে, তারা বাজার নিয়ন্ত্রণ করে, ব্যবসা-বাণিজ্যও নিয়ন্ত্রণে নিতে পারে। সরকারি দলের লোকজনের পরিস্থিতি এমন যে, রাস্তাঘাটে পর্যন্ত চাঁদাবাজি শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক থেকে গণহারে চাঁদাবাজির প্রভাব ভোক্তার ওপর পড়ছে। সে লোকগুলোও কিন্তু সরকারি দলের। নির্বাচিত সরকার না থাকায় সুবিধাভোগীরাই এসব ফায়দা লুট করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, জাতীয় কার্যনির্বাহী কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...