উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০১/২০২৪ ৫:১৫ পিএম , আপডেট: ০৯/০১/২০২৪ ৫:১৬ পিএম

মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা গ্রাম পুলিশ কর্তৃক নির্বাচন অফিসে মৃত দেখিয়ে সাংবাদিক হানিফ আজাদের নাম ভোটার তালিকা থেকে কর্তনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, রাজাপালং ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ৮নং ওয়ার্ডের রেহিঙ্গা গ্রাম পুলিশ সাইফুল ইসলাম উপজেলা প্রশাসনকে জন্ম-মৃত্যুর তালিকা দিয়ে থাকে। এই সূত্রে উপজেলা প্রশাসন ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত ও কর্তন করেন। ঠিক এ কায়দায় রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল গ্রামের স্থায়ী বাসিন্দা সাংবাদিক হানিফ আজাদকে মৃত দেখিয়ে উখিয়া নির্বাচন অফিসে তালিকা প্রেরণ করে ভোটার তালিকা থেকে নাম কর্তন করার অভিযোগ উঠেছে। যার ফলে সাংবাদিক হানিফ আজাদ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারেননি। অথচ এর আগে জাতীয় ও স্থানীয় নির্বাচনে সে ভোট প্রদান করে আসছিলেন।

গতকাল মঙ্গলবার উখিয়া উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানা যায়, সাংবাদিক হানিফ আজাদের স্মার্ট কার্ডের জাতীয় পরিচয় পত্র নং- ১৪৮৮৪১০২১৬, ভোটার নং- ২২১৮২৫০০০০২১ দেখা যায়। কিন্তু ছবি যুক্ত ভোটার তালিকায় সাংবাদিক হানিফ আজাদের ভোটার নং- ৬৪৮ হলেও নামের স্থানে কর্তন করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে রোহিঙ্গা গ্রাম পুলিশ সাইফুল ইসলাম ঈর্ষান্বিত হয়ে এ কাজটি করেছেন। সে রোহিঙ্গা মেয়ে নুর জাহানের ছেলে কিন্তু আমিনা খাতুনকে নকল মা বানিয়ে জাতীয় পরিচয়পত্র করে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের চৌকিদারের দায়িত্ব পালন করছে। একজন জীবন্ত মানুষকে মৃত ব্যক্তি হিসেবে দেখানো কতটা লজ্জাজনক ব্যাপার তা বোধগম্য নহে। এ ব্যাপারে রোহিঙ্গা গ্রাম পুলিশ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করিলে সে সম্পূর্ণ কথা অস্বীকার করেন।

উখিয়া উপজেলা নির্বাচন অফিসারের সংশ্লিষ্ট বাদল নামের একজন কর্মচারী বলেন, মানুষ মারা গেলে ছবি যুক্ত ভোটার তালিকায় তার নাম কর্তন দেখানো হয়।

এ ব্যাপারে উখিয়া উপজেলার নির্বাচন অফিসার আবুল তালেব বলেন, আমি ভারপ্রাপ্ত হিসেবে আছি। এসব ঝামেলার কথা আমি বলতে পারবো না।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer