প্রকাশিত: ২২/০৮/২০১৭ ১১:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৫ পিএম

জসিম মাহমুদ, টেকনাফ::
ভোটার তালিকা হালনাগাতে ছবি তুলতে শাহপরীরদ্বীপবাসীর চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবহেলিত ও দুর্দশাগ্রস্থ শাহপরীরদ্বীপবাসী এব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ।শাহ পরীর দ্বীপে মানুষ জোয়ার ভাটায় বন্দি। ভাটার সময় টেকনাফে যেতে ৩কিলোমিটার কাদাঁ মাটির উপর দিয়ে হেটে যেতে হয় শাহ পরীর দ্বীপ বাসীর । শাহ পরীর দ্বীপের প্রায় ৫০০ জন নারী পুরুষ ভোটারদের চরম ভোগান্তির শিকার হতে হবে। এই সব দিক বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিষয়টি সুবিবেচনা পূর্বক নির্বাচন অফিসের মাধ্যমে শাহপরীর দ্বীপের নতুন ভোটারদের ছবি তোলার একটি বুথ স্থাপন করা দাবী জানিয়েছেন দ্বীপবাসী ।
টেকনাফ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, টেকনাফে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ছবি তোলার কাজ ২০ আগস্ট থেকে শুরু হয়েছে।২৩ আগস্ট সাবরাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাবরাং ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ ৭, ৮ ৯নং ওয়ার্ড এলাকার হালনাগাদে নতুন তালিকাভুক্তদের ছবি তোলার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের সর্বোচ্চ পর্যায়সহ সকলেই শাহপরীরদ্বীপবাসীর দুঃখ-দুর্দশা এবং যাতায়ত সমস্যার কথা জানেন।এমতাবস্থায় শাহপরীরদ্বীপ থেকে সাবরাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি তোলার জন্য যাতায়তে নারী-পুরুষদের চরম ভোগান্তি পোহাতে হবে। শাহপরীরদ্বীপবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে প্রশাসন উদ্যোগী হয়ে শাহপরীরদ্বীপে একটি বুথ স্থাপন করা হলে সমস্যার সমাধান হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...