প্রকাশিত: ২৪/০৩/২০১৯ ৪:৪৬ পিএম

চট্রগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সময় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গুলিতে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, গুলিতে ফরহাদ হোসেন (৩০) নামের ওই পুলিশ সদস্যের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।

এদিকে পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মতিন জানান, সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এরপর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রতীকের প্রার্থী কে এম নাজিম উদ্দীনের সমর্থকরা জোর করে জাল ভোট দিতে চেষ্টা করে। এ সময় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাদের বিরত করতে গেলে নৌকার সমর্থকরা মারমুখী হয়। প্রিসাইডিং কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে আসে পুলিশ। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে যোগ দেয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত-কলম প্রতীকের আবদুল জব্বার চৌধুরীর সমর্থকরাও।

প্রসঙ্গত, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজিমউদ্দিন আর দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার।

পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৮৫ বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer