প্রকাশিত: ০৬/০৬/২০১৭ ১২:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে ভেজাল ও নিম্নমানের ঔষধ বিক্রয় ও উৎপাদনকারী ফার্মেসী ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বদাই সচেষ্ট রয়েছে এবং সরকার এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে বেগম লুৎফা তাহের (মহিলা আসন-৪০) এর তারকা চিহ্নিত ২৬৮ প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং গাইডলাইন যথাযথভাবে অনুসরণ না করায় এবং ভেজাল ও নিন্মমানের ঔষধ উৎপাদনের দায়ে এ পর্যন্ত ৮৬টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল এবং ১৯ টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এছাড়া ৬১ টি পদের রেজিস্ট্রেশন বাতিল এবং ১৪ টি পদের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করাসহ প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশর সকল জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা প্রদান করা সরকারের একটি প্রতিশ্রুতি। তৎপ্রেক্ষিতে সকল উপজেলা গুলোতে এক্স-রে মেশিন সরবারহ করা চলমান রয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer