প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ২:৩৫ পিএম

ঢাকা: রাজধানীর ধামরাইয়ে যুবাইদা (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের রাবোপাইকা এলাকার ভুট্টা খেত একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

জানা যায়, বারোপাইকা এলাকার জয়নাল মিয়ার মেয়ে যুবাইদা। তিনি মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানান, শনিবার রাতে যুবাইদা নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে তার স্বজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি ভুট্টাখেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।

পরে তারা ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যার পর লাশ ভুট্টাখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...