জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮/০৩/২০২৩ ৯:২৩ এএম

বগুড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি শামীম হোসেনকে আটক করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব।

র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, বগুড়ার সারিয়াকান্দি এলাকায় গত ২৭ ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। এসময় হিন্দুকান্দি এলাকার শামীম হোসেন কৌশলে ভুক্তভোগীর জুতা নিয়ে ভুট্টা ক্ষেতের ভেতরে ঢুকে। তখন ওই ছাত্রী জুতার জন্য ভুট্টা ক্ষেতের ভেতরে প্রবেশ করলে শামীম ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ৬ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় শামীম হোসেনকে আসামি করে মামলা করেন। এরপরই অভিযুক্ত শামীম হোসেন গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদরের রুমালিয়াছড়া এলাকার বন্ধুর বাসা থেকে শামীম হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শামীম ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...