উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৩/২০২৩ ৮:০৫ এএম

ঘুষ নিয়ে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার অভিযোগে ঢাকার সৌদি দূতাবাসের দুই সাবেক কূটনীতিক ও ৮ বাংলাদেশিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

রোববার সৌদি আরবের গণমাধ্যম সৌদি গ্যাজেট ও আল-আরাবিয়া এক প্রতিবেদনে গ্রেফতারের খবর জানায়।

গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে আছেন- মোহাম্মদ নাসির আল-দ্বীন নূর, আল-আমিন খান, শহিদুল্লাহ খান, সৈয়দ মুফতি, আবুল কালাম মোহাম্মদ রফিক।

গ্রেফতার বাংলাদেশিরা ভিসা বাণিজ্যের কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। গ্রেফতারের সময় তাদের বাসভবন থেকে বিপুল পরিমাণ সৌদি মুদ্রাও জব্দ করা হয়েছে।

অন্যদিকে গ্রেফতার ঢাকার সৌদি দূতাবাসের দুই সাবেক কূটনীতিক হলেন- ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আল-কাহতানি।

এছাড়া দুর্নীতির অভিযোগে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মচারী ও একজন ফিলিস্তিনি বিনিয়োগকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

অভিযোগ উঠেছে, সৌদি দুই কূটনীতিক বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল ঘুষ হিসেবে নিয়েছেন যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকার সমান।

গণমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের ভিসা দেওয়ার বিনিময়ে ওই দুই সাবেক কর্মকর্তা ৫ কোটি ৪০ লাখ রিয়াল ঘুষ হিসেবে আদায় করেছেন। এই অর্থের একটি অংশ সৌদি আরবে পাঠানোর কথা স্বীকারও করেছে তারা। বাকি অর্থ সৌদি আরবের বাইরে বিনিয়োগ করেছেন।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...