প্রকাশিত: ০২/১২/২০২০ ১০:০৭ পিএম

এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করার মেগে প্রকল্প গ্রহণ করেছে সরকার। সব ধরণের আধুণিক সুযোগ সুবিধা থাকা সত্বেও ভাসানচরে যেতে আগ্রহী ছিল না রোহিঙ্গারা। অবশেষে প্রথম ধাপ্র ৬শ’ রোহিঙ্গা পরিবার ভাসানচরে যেতে রাজি হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে নিজ ইচ্ছায় ভাসানচরে যেতে রাজি এমন রোহিঙ্গাদের নিয়ে যেতে উখিয়া কলেজ মাঠে একটি অস্থায়ী ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে। তবে বিষয়ে সংশ্লিষ্ট কেউ কিছু না বললেও বেশ দহরম মহরম আয়োজন লক্ষ্য করা গেছে।

সূত্র জানিয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) ভোর থেকে এসব রোহিঙ্গারা ভাসানচরে যাওয়া শুরু করবে। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুরতসহ পরিবহন ব্যবস্থাও করা হয়েছে। ৬৬ টন খাদ্য সামগ্রী মজুত করা হয়েছে তাদের জন্য।

এ বিষয়ে ক্যাম্প-২০ এর হেডমাঝি মোহাম্মদ হোছন জানান, ক্যাম্প-২০ এবং ২০ এক্সটেনশন থেকে ৮টি রোহিঙ্গা পরিবার ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সব পরিবার ক্যাম্পে অবস্থান করছে।

ক্যাম্প-১৭ এর হেডমাঝি মোহাম্মদ নুর বলেন, তার ক্যাম্প থেকে ৭০ পরিবারের নাম দেয়া হলেও ৯টি পরিবার ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছে।

একই সুরে কথা বলছেন ক্যাম্প-৫ এর হেডমাঝি জাফর আলম। তার ক্যাম্প থেকে মাত্র ৫টি পরিবার ভাসানচরে যেতে রাজি হয়েছে। তবে শেষ পর্যন্ত ১ লাখ রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার খবর শুনে বেশ স্বস্তির নিঃশ্বাস পেতে দেখা গেছে স্থানীয় সাধারণ মানুষদেরকে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন হাজার ১০০ কোটি টাকায় নির্মিত রোহিঙ্গাদের জন্য এ অস্থায়ী আবাসস্থল এখন কর্মমুখর। দ্বীপটি বাসস্থানের উপযোগী করা, অবকাঠামো উন্নয়ন, বনায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্ব দেয়া হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীকে।

ভাসানচরে নেয়ার এই উদ্যোগ গ্রহণের আগে ২২টি এনজিও সংস্থার প্রতিনিধিদল সেখানে পরিদর্শন করেন। তারা ফিরে এসে সন্তোষজনক মন্তব্যও করেন। রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করতে সহযোগীতার আশ্বাসও তারা দেন।

এদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম এনে সেখান থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর ১৪টি জাহাজ। প্রথম দুই মাস তাদের রান্না করা খাবার সরবরাহ করা হবে। এরপর নিজ নিজ বাসস্থানেই তারা রান্না করতে পারবেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...