প্রকাশিত: ১৪/০৯/২০২১ ৭:৫৮ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে রোহিঙ্গা পলায়নের সহায়তাকারী ৬ রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাদেরকে ভাসানচর থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলো আবু সাইদের ছেলে সাবের (২১), ইয়াসিনের ছেলে জুবায়ের (২০), দিল মোহাম্মদের ছেলে আবুল হোসেন (২৬), সিদ্দিকের ছেলে রফিক (১৮), জাকারিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও হাবিবুল্লাহর ছেলে আবদুল গফফার (৩২)।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে কোস্টগার্ড, ভাসানচর থানার এসআই আবুল কালাম বাদী হয়ে মামলা করেন।

প্রসঙ্গত, নোয়াখালীর দশম থানা হিসেবে গত ১৯ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাসানচর থানার উদ্বোধন করেন। হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ছয়টি মৌজা নিয়ে এই থানা গঠিত হয়।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...