প্রকাশিত: ২২/০৮/২০২১ ২:১৪ পিএম
রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএনের সিভিল টিমের সদস্যরা। শনিবার রাতে (২২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচর থানা থেকে ২/৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিক থেকে তাদেরকে আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ক্লাস্টারের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) ও ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সিভিল টিমের সদস্যরা তিন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়। বিদেশি নাগরিক আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer