প্রকাশিত: ২১/১০/২০১৯ ৯:৪৬ পিএম , আপডেট: ২১/১০/২০১৯ ৯:৪৬ পিএম

ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন স্বেচ্ছায় ও নিরাপদ হতে হবে। ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানো নিয়ে বাংলাদেশের রিপোর্ট পর্যালোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)।

সোমবার (২১ অক্টোবর) ইএনসি সভাকক্ষে বাংলাদেশ ও ইইউ এর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জয়েন্ট কমিশনের নবম বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ইইউ। রোহিঙ্গা সংকট কাটাতে ইইউ সহযোগিতা অব্যাহত রাখবে।

জিএসপি প্লাস পেতে বাংলাদেশকে কী করতে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে একটি রোডম্যাপ দেওয়া হয়েছে। এটি খুবই সম্ভব বাংলাদেশের ক্ষেত্রে।

তথ্য ও মত প্রকাশের স্বাধীনতাকে ইইউ খুব গুরুত্ব দেয়। বাংলাদেশ এটি পালনে যথাযথ ব্যবস্থা নেবে।

ডিজিটাল সুরক্ষা আইন (ডিএসএ) এর কয়েকটি বিধান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, অনেক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, ১১টা প্রধান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ৩টি সাব কমিটির (বাণিজ্য, মানবাধিকার, উন্নয়ন) বিষয়ই আলোচনায় স্থান পেয়েছে। রোহিঙ্গা ইস্যুটি খুবই গুরুত্ব পেয়েছে আলোচনায়। মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের সহযোগিতা লাগবে তাও চাওয়া হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer