প্রকাশিত: ১৭/০৮/২০২১ ৪:১৬ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে শুরু হয়েছে রোহিঙ্গাদের করোনার টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে ৫৫ বছরের বেশি বয়সী ৬০০ জনকে এই টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হবে।

সোমবার (১৬ আগস্ট) থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে এ কর্মসূচি শুরু হয়, যা আজ মঙ্গলবারও চলছে।

নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১৬ আগস্ট) প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সী ৪৩৪ জন রোহিঙ্গাকে এবং ১৮৫ জন বাংলাদেশিকে টিকা দিয়েছি। আজও একটি কেন্দ্রের তিনটি বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের পাশাপাশি ক্যাম্পে যারা টিকাদান কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন, তাদেরও টিকা দেওয়া হবে। এক ব্যক্তিকে দুই ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। যেখানে দুটি ডোজের মধ্যে ৪ সপ্তাহের ব্যবধান থাকবে।

ভাসানচর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী, ভাসানচরে প্রায় ৬০০ জন রোহিঙ্গা রয়েছেন, যাদের বয়স ৫৫ বছরের বেশি। প্রথম ধাপে তাদের টিকা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সবাইকে টিকার আওতায় আনা হবে।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...