প্রকাশিত: ২৭/১১/২০২১ ৭:৪৫ এএম

কক্সবাজারের শরনার্থী শিবিরে ফিরে আসার সময় ভাসানচর থেকে পালানো ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা পুরুষ দালাল, চারজন পুরুষ, ছয়জন নারী ও আট শিশু রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আটকের পর তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।

আটক রোহিঙ্গা দালালরা হচ্ছেন, ভাসানচর ৬৩নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে রজুমল্ল্যাহ (২০), মৃত আব্দুল মতলবের ছেলে আব্দুর শুক্কুর (২৮), মৃত আলমগীরের ছেলে শামসুল আলম (৩০), ২৬ নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে এনায়েত উল্যা (১৮) ও ৫১নং ক্লাস্টারের মৃত হোসেন আহম্মদের ছেলে কেফায়েত উল্যা (১৯)।

আটক রোহিঙ্গা নাগরিকরা হচ্ছেন, আশ্রয়ণের রশিদ উল্যা (২৫), আনোয়ারা (২০), মোহাম্মদ আমিন (২), সৈয়দ আমিন (১), আম্বিয়া খাতুন (৫৮), আবদুল্যাহ (২৫), হাসিনা বেগম (২০), আবদুর রহমান (৩), আবদুর রহিম (২), আবদুর রশিদ (৩মাস), হাসিনা বেগম (২৭), আলী জোহর (৮), আবু আনসার (৬), সৈয়দুল আমিন (৫), নূর বাহার (৫৮), জেসমিন আক্তার (২১), নুরুজ্জামান (১২) এবং মশারিফা (২)।

পুলিশ জানায়, গোপন সংবাদে সকাল থেকে বিকাল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে অভিযান চালায় এপিবিএন সিভিল দল ও কোস্টগার্ড। যৌথ অভিযানকালে ভাসানচর আশ্রয়ন থেকে ৫-৬ কিলোমিটার পূর্বের একটি জংগলের পাশের একটি কবরস্থান থেকে ৫ দালাল ও ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড ভাসানচর ক্যাম্পের কমান্ডার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৫ রোহিঙ্গা দালালকে ভাসানচর থানায় ও ১৮ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে ক্যাম্পের প্রশাসন ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দালালদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। অপর আটক রোহিঙ্গাদের পুনর্বাসনের মাধ্যমে আশ্রয়ণে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer