প্রকাশিত: ০৪/০৬/২০১৭ ৯:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ পিএম

ডেস্ক রিপোর্ট::
হোটেল বানাতে জাপান যেন কল্পনাকে বাস্তবে নামিয়ে আনতে দক্ষ। এখানেও এর একটি নমুনা দেখুন। বর্তুলাকার ক্যাপসুল হোটেল বানিয়েছে জাপান। এটা পানিতে দিব্যি ভাসতে থাকে। ইন্টারনেটে এটাকে দেখে অবাক হয়েছেন সবাই।

ভাসমান ক্যাপসুল হোটেলের নাম মিজুকামি হোটেল। নেদারল্যান্ডস নিয়ে নাগাসাকিতে বানানো থিম পার্ক হুইস টেন বোস থেকে অনুপ্রাণিত হয়ে এই হোটেল বানানো হয়েছে। ক্যাপসুল বলে যে এটাকে ছোট করবেন তা কিন্তু নয়। এতে আছে বিছানা, টয়লেট আর গোসলের ব্যবস্থা। অন্যান্য হোটেলের মতোই কিন্তু এতে কক্ষের ব্যবস্থা রয়েছে। ৩৬-৩৮ বর্গমিটারের মধ্যে ৪ জন মানুষ থাকতে পারবেন।

হুইস টেন বোস এর প্রেসিডেন্ট হিদেও সোয়াদা জানান, সম্প্রতি এই কম্পানি কাছের একটি দ্বীপ কিনেছে। হোটেল পানিতে ভাসতে ভাসতে ধীরে ধীরে ওই দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকবে।

জাপানি সংবাদমাধ্যম মাতোমি নিউজ জানায়, ক্যাপসুলে উঠলে ভাসতে ভাসতে উত্তর কোরিয়া চলে যাবেন বলে মনে হবে। তবে ভয় পাবেন না। এক রাত থাকতে ৩০০ ডলার গুনতে হবে। তবে এই হোটেল যাত্রায় টাইটানিক দেখতে মানা করা হয়েছে। সূত্র : ইন্টারনেট

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...