প্রকাশিত: ২১/০২/২০২২ ৪:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
ফেমাস সংসদের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির জুশান বলেছেন, মাতৃভাষার চেতনা, চেতনায় বিপ্লব, বিপ্লবে মুক্তি এখনো আসেনি। উখিয়া কক্সবাজারসহ পুরো দেশে ভয়াবহ একটি সময় পার করছে। ভাষার জন্য ও দেশ গঠনে যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবার আজ অসহায়। আমরা এখনো আমাদের কাঙিখত স্বপ্নে পৌঁছাতে পারিনি। ভয়াবহ মাদক ও রোহিঙ্গা সংকটে আমরা আছি। সব ক্ষেত্রে অনৈতিকতা চলছে। দেশের মানুষের স্বপ্ন ও সমাজ বিনির্মাণে ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি গণজাগরণ সৃষ্টি করবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা বারো টায় উখিয়া প্রেস ক্লাবের হল রুমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত মন্তব্য করেন সামাজিক স্বেচ্চাসেবি সংগঠনের নেতা জুশান। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকমুক্ত করে একুশের চেতনাকে বাস্তবায়িত করবো।
এ সময় সংগঠনের সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, কোষাধক্ষ্ খোরশেদ আলম, সাবেক সভাপতি নুরুল কবির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম বাবু, সদস্য জসিম উদ্দিন চৌধুরী, মোসলেহ উদ্দিন বক্তব্য রাখেন। এর পর মাস্টার মোহাম্মদ ইউনুছসহ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে ভাষা সৈনিকদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer