প্রকাশিত: ০৪/০৪/২০১৮ ১০:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৬ এএম

নিজস্ব প্রতিবেদক: ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী জনপ্রশাসনের ছয়জন কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী ওএসডি করে। এরপর আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সালাম, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিসুর রহমান এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সচিব করেছে সরকার।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. শামসুল আরেফিন এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তারকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer