ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৯:৫৫ এএম
ফাইল ছবি

ভারত ও মিয়ানমারে সহিংসতার জেরে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। গত পাঁচ মাসে সীমান্তে অন্তত ৭৯টি আগ্নেয়াস্ত্র ও প্রায় নয় হাজার গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ১৭টি রুটকে ব্যবহার করছে অস্ত্র চোরাচালান কারবারিরা। বেছে নিয়েছে ১০টি জেলার বিভিন্ন পয়েন্ট। বিশ্লেষকেরা বলছেন, দেশের নিরাপত্তার জন্য এটি মারাত্মক হুমকি। দ্রুত রুটগুলোতে অভিযান ও নজরদারি বাড়াতে হবে।

পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণে বিদ্রোহী আরাকান আর্মি। জান্তা বাহিনীর সঙ্গে চলছে সংঘাত। আর দেশের উত্তর-পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও চলছে অস্থিরতা। এই সুযোগে সক্রিয় আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারীরা।

বিজিবির তথ্য বলছে, ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের ১৭টি এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকছে দেশে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, কুমিল্লা, বান্দরবান ও কক্সবাজারের কিছু এলাকা বেছে নেওয়া হচ্ছে। এ বছর জানুয়ারি থেকে মে পাঁচ মাসে বিজিবি ৭৯টি আগ্নেয়াস্ত্র ও প্রায় নয় হাজার গুলি উদ্ধার করেছে। রয়েছে অত্যাধুনিক রাইফেল, হ্যান্ড গ্রেনেড আর ভারতে তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ।

এদিকে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) এনামুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর লুট হওয়া ১ হাজার ৪০০ অস্ত্র উদ্ধার হয়নি এখনও। এগুলো উদ্ধারের পাশাপাশি সীমান্তে অস্ত্র চোরাচালান ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে পুলিশ।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ভারত ও মিয়ানমারে সহিংসতার জেরে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহারে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এসব অস্ত্র কোথায় যাচ্ছে আর কারা ব্যবহার করছে, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। সুত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...